1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির মার্কেট দখলের পায়তাঁরার অভিযোগ!

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

সিরাজদিখানে কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির মার্কেট দখলের পায়তাঁরার অভিযোগ!

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারস্থ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মার্কেট অবৈধ ভাবে দখলের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ ফজলুল হক বাদী হয়ে বালুচর গ্রামের অঃ আজিজের ছেলে আলাউদ্দিন মাস্টার, রাজদিয়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে হাবিব মোল্লা, নিমতলা গ্রামের মৃত ছাফর আলীর ছেলে জিন্নত মোল্লাসহ অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনের বিরুদ্ধে সমবায় সমিতি লিমিটেডের মার্কেট দখলের পায়তারার অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, সিরাজদিখান কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড একটি সরকারী নিবন্ধিত প্রতিষ্ঠান। সমবায় অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রতষ্ঠানটি একটি নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালনা করা হয় এবং প্রতিষ্ঠানের নিতিমালা অনুযায়ী মার্কেটটি নির্মান করে দোকান বরাদ্দ দেয়া হয়েছে। মার্কেটের ভাড়াটিয়া ব্যবসায়ীরা দোকান সমূহে নানাবিধ ব্যবসা করে জিবীকা নির্বাহ করেন। সম্প্রতি কিছু দুষ্কৃতকারী মার্কেটটি অবৈধভাবে দখলের পায়তারায় লিপ্ত রয়েছে। যদি বর্ণিত ব্যক্তিরা মার্কেটটি অবৈধ ভাবে দখল করতে স্বক্ষম হয় তবে ব্যবসায়ীদের জীবিকার চলার পথ বন্ধ হয়ে চরম ক্ষতি সাধন হবে মর্মে অভিযোগে উল্লেখ করা হয়। সেই সাথে অবৈধ দখলদারদের হাত থেকে মার্কেটটি রক্ষায় তদন্তপূর্বক আইননানুগ ব্যবস্থ গ্রহণের অনুরোধ লিখিত অভিযোগে মাধ্যমে করা হয়। এছাড়া প্রয়োজনী আইনানুগ ব্যবস্থা গ্রহনে লিখিত অভিযোগের অনুলিপি সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার, জেলা ও উপজেলা সমবায় কর্মকর্তা বরাবর পাঠানো হয়। অভিযোগের বাদী কেন্দ্রীয় বহুমখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ ফজলুল হক সাংবাদিকদের জানান,আমি কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ ফজলুল হক এবং ডাক্তার নজরুল ইসলাম তালুকদার এই কমিটির সভাপতি। আমরা একটি নির্বাচিত কমিটি। দীর্ঘদিন যাবৎ এই সমিতিরই দেখভাল করে আসছি। এই সমিতিরই জয়েন রেজিস্টার আগারগাও সমবায় অধিদপ্তর থেকে পরিচালিত হয় এবং মুন্সিগঞ্জ জেলা ও সিরাজদিখান উপজেলা সমবায় কর্মকর্তা এটি দেখভাল করেন। আমরা নিয়মতান্ত্রিক ভাবে এখানে ঘর উত্তোলন করেছি এবং দোকানদারদের কাছে দোকান ঘর বরাদ্দ দিয়েছি। ব্যবসায়ীরা দোকান বরাদ্দ নিয়ে এখানে ব্যবসা পরিচালনা করে আসছেন। এলাকার কিছু সন্ত্রাসী লোকজন আমাদেরকে সরিয়ে দিয়ে মার্কেটটি দখল করে তারা আবার দোকান ঘরগুলো বেচাকেনা করবে এমন একটা চিন্তা-ভাবনা নিয়ে তারা মার্কেটটি দখলের পায়তারা করছে। সরকারী একটি প্রতিষ্ঠান সন্ত্রাসীরা যাতে অবৈধ ভাবে দখল করতে না পারে সেজন্য আমি থানায় লিখিত অভিযোগ করেছি। আমি সাংবাদিকদের মাধ্যমে এর প্রতিকার চাই। থানা লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি
সিরাজদিখান থানা পুলিশের সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

 

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park