1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে চোরমর্দন যুব দাতব্য সংস্থার উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বার পঠিত

সিরাজদিখানে চোরমর্দন যুব দাতব্য সংস্থার উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মোঃ রুবেল বেপারীঃ

পবিত্র রমজান মাস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চোরমর্দন যুব দাতব্য সংস্থা। সোমবার (১৭ ফেব্রুয়ারিqa) বিকাল ৪টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দন এলাকায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং চোরমর্দন ঈদগাঁ ও কবরস্থান কমিটির সভাপতি হাজী ফজলুল করিম মুরাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান মাস ত্যাগ, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদার করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শাহাদাৎ শিকদার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. আল আমিন শিকদার, মো. রায়হান জামিল দিপু, ইউপি সদস্য মো. ইকবাল দিদার, রেনেটা কোম্পানির ডেপুটি সেলস ম্যানেজার এ. কে. এম ফজলুল হক রুবেল, মো. আনোয়ার মৃধা, মো. সেলিম মৃধা, যুবদল নেতা এ আর মানিক, আসলাম খান, সংগঠনের সাবেক সভাপতি আব্দুল আলিম হাওলাদার, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম রানা ও সদস্য হারুণ শেখ প্রমুখ।

আলোচনা সভা শেষে এলাকার শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিত্তবানদের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি পরিবারকে সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park