1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে জখম,আশঙ্কাজনক!

  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৩৯৮ বার পঠিত

সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে জখম,আশঙ্কাজনক!

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে রশুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম রুহুল আমিনের (৬৫) উপর অতর্তিক হামলা চালানো হয়েছে মর্মে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার দৃপুর অনুমান পৌনে ১২ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের রশুনিয়া গ্রামের দুলাল মেম্বারের বাড়ীর সামনে রাস্তায় উপর হামলার এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সে উপজেলার রশুনিয়া গ্রামের মৃত দীল মোহাম্মদের পুুত্র।

আহতের বড় ছেলে মোঃ সালাইন অভিযোগ করে বলেন, ‘আমার বাবা রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আজ দুপুরে আমাদের বাড়ির সামন দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ সন্ত্রাসী মনির, মিঠুন ও দুলাল মেম্বারদের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে তারাসহ আরও ৫ থেকে ৬ জন দেশীয় অস্ত্র দিয়ে আমার বাবার উপর অতর্কিত হামলা চালায়
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবার মাথা ও পায়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

খবর পেয়ে বাবাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করি। বর্তমানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে আমার বাবা চিকিৎসাধীন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। ’ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘আজ বিকেলের দিকে গুরুতর জখম অবস্থায় মুন্সিগঞ্জ থেকে রুহুল আমিন নামে এক ব্যক্তিকে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তাঁকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) পর্যবেক্ষণে রাখা হয়েছে। মাথায় আঘাতপ্রাপ্ত হযওয়ায় তারঁ অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park