
সিরাজদিখানে বাংলাদেশ স্কাউটসের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : সিরাজদিখানে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে “ওরিয়েন্টেশন কোর্স-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) উপজেলার মিলনায়তনে এ কোর্সের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শাহিনা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি জনাব মোছাঃ কামরুন্নাহার এবং সহ-সভাপতি জনাব এডভোকেট মজিবর রহমান।
সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য জনাব মোহাম্মদ মনজুরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে শাহিনা আক্তার বলেন, “স্কাউটস শিক্ষা একজন মানুষকে শৃঙ্খলাপরায়ণ, দায়িত্বশীল ও মানবিক করে তোলে। এর মাধ্যমে দেশের জন্য যোগ্য নাগরিক তৈরি হয়।”
দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কোর্সে স্কাউটসের উদ্দেশ্য, কার্যক্রম ও নেতৃত্ব বিকাশের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্কাউটস সদস্যরা অংশগ্রহণ করেন।