1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

সিরাজদিখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

“যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা” — হিলফুল ফুজুল যুব সমাজকল্যাণ পরিষদের মানবিক আয়োজন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: নাজমুল ইসলাম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মৃধাবাড়িতে “যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা” স্লোগানে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।
শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত হিলফুল ফুজুল যুব সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এবং যুব রেডক্রিসেন্ট সিরাজদিখান উপজেলা টিমের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি পরিচালনা করেন জনাব সোহাগ মৃধা এবং সঞ্চালনায় ছিলেন জনাব আরাফাত হোসাইন। এতে প্রায় ২৫০ জনের রক্তের গ্রুপ, ১৫০ জনের রক্তচাপ ও ওজন নির্ণয় করা হয়।

সংগঠনের অন্যতম পরিচালক জনাব নাজমুল ইসলাম বলেন,

> “মানবতার কল্যাণে রক্তদান একটি মহৎ উদ্যোগ। আমরা রক্তদাতাদের একটি ডেটাবেজ তৈরি করছি, যাতে প্রয়োজনে অসহায় রোগীদের বিনা মূল্যে রক্ত সরবরাহ করা যায়।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মোতালেব হোসাইন, ব্যবসায়ী ইমতিয়াজ হামিদ ব্যাপারী, মেম্বার মোস্তাক মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরাফাত হোসাইন, রমজান মীর, নয়ন শেখ, সজিব শেখ, আজিম হাওলাদার ও নাজমুল ইসলাম।
স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগকে আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park