1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে বিষপানের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

সিরাজদিখানে বিষপানের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু

 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী বিষপানে মৃত্যুবরণ করেছেন। নিহতরা হলেন-দেলোয়ার হোসেন (২৫) ও তার স্ত্রী রাখি আক্তার (১৮)। তারা সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দলিয়া এলাকার বাসিন্দা। শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর দুটি পৃথক হাসপাতালে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেলোয়ার স্থানীয় মো. বারেক মিয়ার ছেলে এবং রাখি একই গ্রামের মো. রশিদের মেয়ে। ছয় বছর আগে তাদের বিয়ে হয়। দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে, যাদের বয়স দু’জনেরই দুই বছরের নিচে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সন্ধ্যায় পারিবারিক কলহের এক পর্যায়ে প্রথমে রাখি আক্তার বিষপান করেন। পরে একই বোতলের অবশিষ্ট বিষ পান করেন দেলোয়ার। পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাখিকে ম্যাক্সএইড হাসপাতালে এবং দেলোয়ারকে নিউ লাইফ হয়ে ডেল্টা হাসপাতালে স্থানান্তর করা হয়।

দেলোয়ারের বাবা মো. বারেক মিয়া বলেন,
সন্ধ্যার দিকে হঠাৎ দেখি ছেলের বউ বমি করছে। তাকে হাসপাতালে নেওয়ার পর খবর পেয়ে ছেলে বাসায় গিয়ে অবশিষ্ট বিষ পান করে। কী কারণে এমন করল জানি না, তবে ধারণা করছি স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ছিল। তারা মারা গিয়ে আমার দুই নাতিকে এতিম করে গেল।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক জানান,
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক মনোমালিন্যের জেরেই এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park