1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে রমজান মাস জুড়ে মানবতার ইফতার কার্যক্রমের উদ্বোধন!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৮৪ বার পঠিত
ইফতার পাটির একাংশ বাংলাদেশ বার্তা ৭১

সিরাজদিখানে রমজান মাস জুড়ে মানবতার ইফতার কার্যক্রমের উদ্বোধন!

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সমাজ সেবামূলক সামাজিক সংগঠন এইচ নূর ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান মাস জুড়ে কর্মজীবি, শ্রমজীবি ও ছিন্নমূল মানুষদের জন্য মাসব্যপী ইফতার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা সংলগ্ন রাজধানী হাসপাতাল এবং ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পাশে মাস জুড়ে এ ইফতার কার্যক্রমের উদ্বোধন করা হয়। জানা যায়, ইছাপুরার লালবাড়ী গ্রামের মরহুম এইচ নূর হাওলাদারের পুত্র সমাজ সেবক হুমায়ুন কবীর সাগর তার পিতার নামানুসারে এইচ নূর ফাউন্ডেশন নামে একটি সমাজ সেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করেন। গত বছর সংগঠনটির উদ্যোগে প্রথম বারের মত রমজান মাস জুড়ে ইফতারের আয়োজন করা হয়। গত বছরের ন্যায় এবারও মাস জুড়ে ইফতারের আয়োজন করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, এইচ নূর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুখন চৌধুরী সহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা টেবিলে টেবিলে রোজাদারদের জন্য বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, শরবতসহ বিভিন্ন ফলমূল প্লেটে প্লেটে পরিবেশন করছেন। পাশাপাশি সাধারণ সম্পাদক সুখন চৌধুরী কর্মজীবি, শ্রমজীবি ও ছিন্নমূল বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের সাথে বসে ইফতার করেছেন। রমজানের প্রথম দিনে উপজেলার বিভিন্ন এলাকার কর্মজীবি, শ্রমজীবি ও ছিন্নমূল মানুষদের অনেকেই এখানে বসে ইফতার করেন।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park