1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে শান্তি-সম্প্রীতি রক্ষায় সিরাজদিখান পিএফজি’র মানববন্ধন 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

সিরাজদিখানে শান্তি-সম্প্রীতি রক্ষায় সিরাজদিখান পিএফজি’র মানববন্ধন

সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধি :

চলমান রাজনৈতিক, ধর্মীয়, জাতিগত সহিংসতা পরিহার ও উপজেলায় শান্তি-সম্প্রীতি রক্ষায় সিরাজদিখান পিএফজি’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।  দুপুর ১টায় শিকারপুর নিমাতলা বাজারে পিএফজি অ্যাম্বাসেডর মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিএফজি সদস্য মোঃ এমদাদুল হক পলাশ, মেরি ডি রোজারিও, গিয়াসউদ্দিন মোল্লা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক নয়ন রোজারিও, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয় হরি মল্লিক, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর প্রশিক্ষণ এক্সপার্ট উত্তম সরকার, এরিয়া কোঅর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, রিপন আচার্য প্রমুখ। মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন পিএফজি’র কোঅর্ডিনেটর বিশিষ্ট সমাজসেবী রত্না হাওলাদার।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দেশে ছাত্র জনতার এক গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। কিন্তু এই গণঅভ্যুত্থানকে পুঁজি করে কেউ যেনো রাষ্ট্রীয় সম্পদ, সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি এবং রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য উপজেলাবাসীকে সর্বদা সজাগ থাকতে হবে। বক্তারা এই সময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। কর্মসূচিতে স্থানীয় জনগণ সম্পৃক্ত হন।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park