1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখান বাজারে আকাশচুম্বী ফলের দাম, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কবলে ক্রেতারা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২২৮ বার পঠিত

সিরাজদিখান বাজারে আকাশচুম্বী ফলের দাম, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কবলে ক্রেতারা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
সিরাজদিখান বাজারে ফলের দামের লাগামহীন উর্ধ্বগতি সাধারণ ক্রেতাদের চরম ভোগান্তিতে ফেলেছে। স্থানীয় ক্রেতাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে ইচ্ছেমতো দাম বাড়িয়ে দিচ্ছে। ফলে সাধারণ মানুষ প্রয়োজনীয় ফল কিনতে হিমশিম খাচ্ছে।

আজ বৃহস্পতিবার বয়রাগাদী ইউনিয়নের একজন জনপ্রতিনিধি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে জানান, তিনি বাজার থেকে ফল কিনতে গিয়ে মালতার দাম কেজি প্রতি ৫০০ টাকা এবং আপেলের দাম কেজি প্রতি ৪০০ টাকা দেখে হতবাক হয়ে যান। উচ্চমূল্যের কারণে তিনি ফল না কিনেই ফিরে আসেন।

তিনি আরও উল্লেখ করেন, এক হালি (৪টি) সবরি কলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। শুধু তাই নয়, বাজারের প্রায় প্রতিটি দোকানেই ফরমালিন মিশ্রিত ফল বিক্রির অভিযোগ উঠেছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে বাজারে ন্যায্য মূল্যে ও নিরাপদ ফল নিশ্চিত হয়। একই সঙ্গে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park