1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শহিদুল ইসলাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৯১ বার পঠিত

​সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শহিদুল ইসলাম
​সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের তীব্র গরমের কষ্ট দূর করতে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম জাহাঙ্গীর।
​জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা না থাকায় দীর্ঘদিন ধরে শিশু ও বৃদ্ধসহ ভর্তি থাকা রোগী এবং তাদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সাধারণ মানুষের এই কষ্টের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে মানবিক উদ্যোগ নেন ইছাপুরা ৪নং ওয়ার্ডের বাসিন্দা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম জাহাঙ্গীর। তিনি সম্পূর্ণ নিজ অর্থায়নে পাঁচটি উন্নত মানের বৈদ্যুতিক পাখা হাসপাতালের জন্য উপহার দেন।
​মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহর উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হাতে এই বৈদ্যুতিক পাখাগুলো তুলে দেন তিনি।
​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, হাসপাতালের নানা সমস্যা সমাধানে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছি। তবে সরকারের পাশাপাশি শহিদুল ইসলামের মতো সমাজসেবীরা এভাবে এগিয়ে আসলে সাধারণ মানুষের দুর্ভোগ দ্রুত লাঘব করা সম্ভব।
​এদিকে একই দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন (টিকা) সুরক্ষায় আরও একটি গুরুত্বপূর্ণ অনুদান আসে। ভ্যাকসিন সঠিকভাবে সংরক্ষণের সুবিধার্থে একটি ‘ভ্যাকসিন রেফ্রিজারেটর’ উপহার হিসেবে প্রদান করেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আজিম আল রাজী।
​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং রোগীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শহিদুল ইসলাম জাহাঙ্গীরের এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী রোগীরা।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park