
১৪ বছর ইমামতি করার পর প্রভাষক হলেন হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, এলাকাবাসীর বিদায়ী সংবর্ধনা
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া বাগান বাড়ি জামে মসজিদে দীর্ঘ ১৪ বছর ইমামতি করার পর কলেজের প্রভাষক হিসেবে যোগদান করায় হাফেজ মাওলানা জাহিদুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা জানালেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
এসময় মসজিদ কমিটির সভাপতি হাজী শাহ আলম, যুগ্ম সম্পাদক মোঃ রুবেল বেপারী, আজহার শিকদার, কোষাধ্যক্ষ হাজী আবদুস সামাদ শেখ, মোতালেব শেখ, নবী হাওলাদার, আবেদ হাওলাদার, খোকন শিকদার, আব্দুল কাদির শিকদার, আব্দুল কাইয়ুম, মাইনউদ্দিন, মুফতি আবু বক্কর, হাসান শেখ ও আক্কাস মোল্লাসহ অন্যান্য সদস্যরা সম্মানসূচক একটি ক্রেস্ট প্রদান করেন।
এছাড়া তার দেশের বাড়ি পটুয়াখালীতে মালপত্রসহ পৌঁছানোর জন্য ট্রাক রিজার্ভের ব্যবস্থা করা হয়। বিদায়ী সংবর্ধনায় সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ শুভ শিকদার, ইঞ্জিনিয়ার আল আমিন, আকাশ শিকদার, হাসান শিকদার, হাসিবুল শেখসহ স্থানীয় যুবক ও মুরুব্বিরা।
বিদায়ী অনুষ্ঠানে বক্তারা বলেন, “হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম দীর্ঘদিন মসজিদের খেদমতে থেকে মুসল্লিদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”