1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকমণ্ডলী গঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১১৭ বার পঠিত

শোভন সারোয়ার, বিশেষ প্রতিনিধি

মুন্সিগঞ্জের স্থানীয় দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলী গঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার কার্যালয়ে সম্পাদকমণ্ডলী গঠিত হয়। সাত সদস্য বিশিষ্ট সম্পাদকমণ্ডলীর প্রধান সম্পাদক হিসেবে মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুটকে নির্বাচিত করা হয়। সম্পাদক মণ্ডলীর মধ্যে রয়েছেন দৈনিক ইনকিলাব ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি এডভোকেট মো. মঞ্জুর মোরশেদ, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক খবরের জেলা প্রতিনিধি আতিকুর রহমান টিপু, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি ও কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আব্দুস সালাম, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম বাবুল ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মমিন বিশ্বাস।

এ প্রসঙ্গে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’র সম্পাদক মো. ইকবাল হোছাইন (আশরাফ ইকবাল) বলেন, আমাদের পত্রিকাটি অল্পদিনে জেলাবাসীর মন জয় করে এগিয়ে যাচ্ছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্নভাবে পত্রিকাটি নিয়মিত প্রকাশ করতে আমরা কাজ করে যাব। তাই এক ঝাঁক তরুণ, মেধাবী, শিক্ষিত ও উদ্যমী সাংবাদিক নিয়ে এগিয়ে যাচ্ছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। তথ্যবহুল নিউজ, ফিচার, প্রতিবেদন, সমাজের নানাবিধ সমস্যা, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরা আমাদের উদ্দেশ্য। এটি নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছি। কোন দল অথবা গোষ্ঠী কিংবা কোন ব্যক্তির স্বার্থের কাছে আমরা মাথা নত করব না, এই অঙ্গীকারে অবিচল থেকে এগিয়ে যাবে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। স্থানীয় প্রশাসন সুধী সমাজ সবসময় পত্রিকাটির সাফল্য কামনা করে নিউজ সরবরাহে সার্বিক সহযোগিতা কামনা করেন। পত্রিকাটি নিয়মিত অনলাইনে সংবাদ আপডেট ও দ্রুত সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সংবাদ পৌঁছে দিচ্ছে। প্রশাসনের আরো সহযোগিতা পেলে সহজেই এর কাঙ্খিত লক্ষ্যে পেীঁছে যাবে বলে আশা রাশা প্রকাশ করেন।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park