
না ফেরার দেশে চলে গেলেন রাজনৈতিবিদ ও সাংবাদিক আব্দুর রহমান রানা
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
সবাই কে চোখের জলে কাঁদিয়ে না ফেরার দেশে
চলে গেলেন সিরাজদিখান প্রেসক্লাবের সদস্য ও
সিরাজদিখান উপজেলা যুবদল এর যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান রানা।
৩ ই ফেব্রুয়ারি সোমবার বিকাল ৫ টার দিকে স্ট্রোককরে নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫০ বছর। তিনি ১ পুত্র ২ কন্যা সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
(৬ ই ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১০ টায় তার নিজ জন্মভূমি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কমলাপুর গ্রামে জানাজা নামাজ শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুট, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, জামাতে ইসলামির মাওলানা মনির হোছাইন সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা, সিরাজদিখান উপজেলা যুব দলের আহবায়ক ইয়াছিন সুমন লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মোঃ ফজলুল হকসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এলাকার মুসুল্লি, আব্দুর রহমান রানার স্বজনরা উপস্থিত ছিলেন
প্রমুখ।