1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

তাবলীগ জামায়াতের সাবেক আমির আলী হোসেন শেখের ইন্তেকাল!

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১০ বার পঠিত

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে তাবলীগ জামায়াতের সাবেক আমীর (মুরব্বি) আলী হোসেন শেখ বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন। গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাতে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও গ্রামে তার নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় হিরনের খিলগাঁও আল্লামা আফজাল আহমাদ দারুল উলুম কওমি মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হিরনের খিলগাঁও কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মরহুম আলী হোসেন শেখের জানাজায়, তার শ্যালক ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল করিম শেখ, সিরাজদিখান মারকাজ মসজিদের সভাপতি শাহ আলী, সাধারণ সম্পাদক শামীম মল্লিক,আল মুস্তফাগঞ্জ মাদ্রাসার সাইখুল হাদিস মাওলানা মাহবুবুর রহমান, মোহাম্মদ রোমান হাওলাদার (নাতি) সিরাজদিখান রিপোর্টার ইউনিটির সাংগঠনিক সম্পাদক সম্পাদক মোঃ রুবেল বেপারী,  রশুনিয়া ইউনিয় যুবদল নেতা সিফাতুল ইসলাম জনিসহ পরিবারের সদস্য, আত্নীয় স্বজন, স্থানীয় এলাকাবাসী ও উপজেলার বিভিন্ন এলাকা মানুষ উপস্থিত ছিলেন।জানা যায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর থেকে তৎকালীন বেকারী ব্যবসায়ী মোঃ হারুন ও কাঠমিস্ত্রি ও হারুনসহ আরো বেশ কয়েকজন সাথীকে নিয়ে সিরাজদিখান উপজেলায় তাবলীগ জামায়েতের দাওয়াতের মেহনতের কাজের শুরু করেন আলী হোসেন শেখ। তিনি দীর্ঘদিন তাবলীগ জামায়েতের সিরাজদিখান উপজেলার আমির হিসেবে দায়ীত্ব পালন করেন। পাশাপাশি আল্লাহর রাস্তায় সময় দিয়ে মানুষকে আল্লাহর পথে টানতে দাওয়াতের মেহনত করেন। তার মৃত্যুতে জামায়াতে ইসলামী ও তাবলীগ জামায়াতের সাথীসহ সিরাজদিখান উপজেলার অসংখ্য মানুষ গভীর শোক প্রকাশ করেন।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park