
সিরাজদিখান উপজেলা প্রতিনিধি , (মুন্সীগঞ্জ) হেফাজতে ইসলাম বাংলাদেশ, সিরাজদিখান থানা ও ইউনিয়ন শাখার উদ্যোগে আজ ২৯শে জুলাই ২০২৫ইং, মঙ্গলবার, বাদ যোহর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মুফতি আবুল হাসানের সঞ্চালনায় পরিচালিত এই সভায় একটি “প্রতিরোধ আন্দোলন” কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা বশির আহমাদ এবং সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমাদ ইসহাকী, সহ সভাপতি ভাই মোহাম্মদ শাহ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, সিরাজদিখান থানা শাখার সভাপতি মাওলানা উবায়দুল্লাহ কাসেমী। মুফতি শাহাদাত খান, সাংগঠনিক সম্পাদক, উপজেলা শাখা, অথ সম্পাদক হাফেজ হুমায়ুন, সাধারন সম্পাদক, রশুনিয়া ইউনিয়নের সাধারন সম্পাদক মাওলানা মনির হোসেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশ, সিরাজদিখান থানা শাখার আয়োজনে এই সভায় “প্রতিরোধ আন্দোলন” এর প্রতিজ্ঞা ঘোষণা করা হয়। এই আন্দোলনের বিস্তারিত রূপরেখা সম্পর্কে বলেন, এই আন্দোলনের বিস্তারিত রূপরেখা সম্পর্কে জানানো হয় যে, হেফাজতে ইসলাম সিরাজদিখানে মৃত দ্বীন ইসলামের পরিবারকে একটি ঘর নির্মাণ করে দেবে এবং আহতদের সাথে দেখা করবে। একইসাথে, সিরাজদিখান বাজারে গানের পরিবর্তে ওয়াজের আয়োজন করার ঘোষণা দেওয়া হয়।