1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

জৈনসার জনকল্যাণ সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার বিকাল ৪টায় সিরাজদিখান উপজেলার জৈনসার জনকল্যাণ সংসদের উদ্যোগে এক দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শুরুতেই গণঅভ্যুত্থান দিবসের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈনসার জনকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম তুষার।

জনকল্যাণ সংসদের সাংগঠনিক সম্পাদক এম. সালাহউদ্দিন ও শিক্ষক এসএম ওয়াসিমের সার্বিক ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন সংসদের উপদেষ্টা জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মাহবুব শেখ, অফিস সম্পাদক সারোয়ার হোসেন শোভন, ক্রীড়া সম্পাদক সজীব তালুকদার, প্রচার সম্পাদক দ্বীন ইসলাম রুপন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার যুবসমাজ। মোনাজাতে জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশের শান্তি, সমৃদ্ধি ও পরিবেশ রক্ষায় সকলের সচেতনতা বৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিল শেষে জৈনসার এলাকায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। বিশেষকরে সরকারি ও সামাজিক বিভিন্ন স্থান যেমন বিদ্যালয়, মসজিদ, ঈদগাহ, মাদ্রাসাসহ রাস্তার পাশে সবার জন্য উপকারী এমন ১০ প্রজাতির ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, “পরিবেশ বাঁচাতে হলে সবাইকে গাছ লাগাতে হবে। গাছ শুধু অক্সিজেন দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

জৈনসার জনকল্যাণ সংসদের আয়োজিত এ কর্মসূচি এলাকার সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব ও সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম তুষার।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park