
সিরাজদিখানে মাদ্রাসাছাত্রী অনিয়া আক্তার নিখোঁজ, ১৭ দিনেও সন্ধান মেলেনি
নিজস্ব প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের প্রবাসী আলমগীর শেখের একমাত্র মেয়ে অনিয়া আক্তার (১৬) নিখোঁজের ১৭ দিন অতিক্রান্ত হলেও এখনও তার সন্ধান মেলেনি।
অনিয়া আক্তার উপজেলার বকুলতলা আল্লাহর দান আদর্শ মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, তিনি কিছুদিন আগে নানির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গত ১৩ সেপ্টেম্বর (শনিবার) বিকেল সাড়ে ৬টার দিকে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে পরিচিত এক রিকশা চালকের মাধ্যমে মাদ্রাসার গেইটে নামেন। তবে মাদ্রাসায় প্রবেশ না করে তিনি অজ্ঞাত স্থানে চলে যান।
পরে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ি এবং সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় অনিয়ার মা মিতু আক্তার সিরাজদিখান থানায় একটি নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নিখোঁজের ১৭ দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার গভীর উৎকণ্ঠায় রয়েছে।
ফটোকার্ডে প্রদর্শিত মেয়েটির সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানায় যোগাযোগ অথবা এই নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে: 01713560255, 01777607836।