
চিত্রকোটে বিএনপির কর্মী সমাবেশে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার
বিশ্বজিৎ সরকার, সিরাজদিখান প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি, মাটি ও মানুষের নেতা, কৃষকের বন্ধু, মানবতার ফেরিওয়ালা, দানবীর আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ বলেন—
“একটি বিশেষ দলকে হাতিয়ার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিকর প্রোপাগান্ডার মাধ্যমে বিএনপির জনপ্রিয়তা নষ্টের চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে— বিএনপি এই দেশের মানুষের হৃদয়ের দল, এই দলের শক্তি জনগণ। কোনো অপপ্রচারে বিএনপির জনপ্রিয়তা নষ্ট হবে না। আজ মানুষ পরিবর্তন চায়— চায় সুশাসন, উন্নয়ন ও নিরাপত্তা। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, দুর্নীতি ও বেকারত্বের অবসান হবে। তাই আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করি।”
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী। তিনি বলেন—
“বিএনপির নামে কেউ যদি চাঁদাবাজি করে, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বিএনপি কোনো চাঁদাবাজির দল নয়— এটি জনগণের দল, মানুষের অধিকার প্রতিষ্ঠার দল।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শাহীন, চিত্রকোট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হেলাল মেম্বার, মো. আলী আজগর, এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক নেতা মাসুদ রানা বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দিন, রিয়াজ মাহমুদ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
সমাবেশের সভাপতিত্ব করেন চিত্রকোট ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
কর্মী সমাবেশে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।