
সিরাজদিখানে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক ঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মীর সরফত আলী সপু’র পক্ষ থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানাগর ও ইছাপুরা ইউনিয়নে দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী এই কর্মসূচিতে নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ।
এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক মনির হোসেন পিন্টু, সদস্য সচিব রাকিব মোল্লা, উপজেলা তাতি দলের দলের আহবায়ক শাহ-আলম হাওলাদার, সদস্য সচিব সজিব হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা ফাহিম,উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ইমন হোসেন,উপজেলা তাতীদলের যুগ্ম আহবায়ক শরিফ, জৈনসার ইউনিয়ন যুগ্ম আহবায়ক খবির,কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ফায়সাল আলি, বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ফাহিম, সহ সভাপতি লিমন,মালখানাগর ইউনিয়ন ছত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক অনিক,বাসাইল ইউনিয়ন ছাত্রদল নেতা ফাহিম,আকাস,রিফাত
প্রমুখ।