
লোগো উন্মোচন করলো শেখরনগরের হিলফুল ফুযুল পাঠাগা
মোঃ রানা হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
“শিক্ষা, সমাজ, বিকাশ” — এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার (৩১ অক্টোবর) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর-বাহেরচরে অবস্থিত হিলফুল ফুযুল পাঠাগার তাদের নিজস্ব লোগো উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন করেছে।
অনুষ্ঠানের সূচনা হয় জামিয়া শেখ আব্দুল্লাহ মাদরাসার শিক্ষার্থী মুহাম্মাদ রহমতুল্লাহ-র মনোমুগ্ধকর কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে।
পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন মুহাম্মাদ ইয়ামিন। সকাল ১০টায় শুরু হয়ে অনুষ্ঠানটি চলে সকাল ১১টা ৪৫ মিনিট পর্যন্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — রানা হোসাইন, রুমান হোসাইন, মাহবুবুর রহমান শুভ, নাহিদ হাসান, রবিন আহমেদ, মাওলানা ইমরান, আরিফ আহমেদ, ফারহান হাবিব, মাহিম, রহমতুল্লাহ, আব্দুল করিমসহ আরও অনেকে।
লোগো উন্মোচনের পর রানা হোসাইন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানের শেষে আয়োজকরা পাঠাগারের সদস্য ও অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রাখেন।
উল্লেখ্য, বিক্রমপুর ২.০ ফেসবুক পেজ অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে।