
মুন্সীগঞ্জে CCS স্বেচ্ছাসেবী সম্মেলন: ভোক্তা অধিকার রক্ষায় অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক ঃ
মুন্সীগঞ্জ জেলায় কনশাস কনজ্যুমার্স সোসাইটি (CCS) আয়োজিত ‘স্বেচ্ছাসেবী সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ভোক্তা অধিকার সুরক্ষা, ভেজাল প্রতিরোধ এবং সচেতন নাগরিক গঠনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জনাব ইমরান হোসেন বাদল, CCS-এর কো-অর্ডিনেটর।
প্রধান অতিথি ছিলেন জনাবা শাহীনা আক্তার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিশেষ অতিথি ছিলেন—
জনাব তৌহিদুল ইসলাম বারি, সহকারী কমিশনার (ভূমি), সিরাজদিখান
জনাব মোঃ আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার, সিরাজদিখান
জনাব আসিফ আল-আজাদ, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার অধিদপ্তর, মুন্সীগঞ্জ
বক্তব্য রাখেন মোহাম্মদ দেলোয়ার হোসাইন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (CYB) ও কেন্দ্রীয় সহ-সমন্বয়ক, CCS। তিনি বলেন, “CCS শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি মানুষের অধিকার রক্ষার এক মানবিক আন্দোলন।”
সম্মেলনে CCS-এর গত বছরের কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—
বাজারে ভেজালবিরোধী সচেতনতা ক্যাম্পেইন
নিরাপদ খাদ্য ও ন্যায্যমূল্য বিষয়ক জনসচেতনতা
শিক্ষা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার প্রশিক্ষণ
অসচ্ছল ভোক্তাদের অভিযোগ প্রক্রিয়ায় সহায়তা
বক্তারা জানান, মুন্সীগঞ্জের প্রতিটি বাজার নিরাপদ না হওয়া পর্যন্ত CCS কাজ চালিয়ে যাবে। অনুষ্ঠানে সেরা স্বেচ্ছাসেবী, সামাজিক অবদান, সচেতনতা বিস্তার, বিশেষ অবদান ও সেবা–উদ্ভাবন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
সঞ্চালনায় ছিলেন ফাহিম ও নাজনিন।