1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

শ্রীনগরে বেলতলী মাদ্রাসার ১৮তম বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পঠিত

শ্রীনগরে বেলতলী মাদ্রাসার ১৮তম বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্পন্ন

​নিজস্ব প্রতিবেদক (মুন্সীগঞ্জ) | মো: রুবেল বেপারী

 মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেলতলী রওজাতুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী (পাগড়ি প্রদান) উপলক্ষে ১৮তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে।

​মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। মাহফিলে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।

​বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীনগর থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা। তারা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং ধর্মীয় শিক্ষার প্রসারে একাত্মতা ঘোষণা করেন।

​মাহফিলে পবিত্র কোরআন থেকে অত্যন্ত গুরুত্ববহ ও সুললিত কণ্ঠে তাফসির পেশ করেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তিনি তার আলোচনায় কোরআনের আদর্শে জীবন গড়ার এবং নৈতিকতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠান শেষে হাফেজ ছাত্রদের মাথায় সম্মাননার পাগড়ি পরিয়ে দেওয়া হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park