1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার বিজয় প্রয়োজন: ফখরুদ্দিন রাজী

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পঠিত

​চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার বিজয় প্রয়োজন: ফখরুদ্দিন রাজী
​মোঃ রুবেল বেপারী, সিরাজদিখান (মুন্সীগঞ্জ): চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মাওলানা এ.কে.এম ফখরুদ্দিন রাজী। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য প্রার্থী।
​গত সোমবার বিকেল ৩:৩০ মিনিটে সিরাজদিখান উপজেলার ঈদগাহ মাঠে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন নির্বাচনে আগামী ১২ তারিখে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
​এ.কে.এম ফখরুদ্দিন রাজী তাঁর বক্তব্যে বলেন, “দেশ আজ দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বেড়াজালে আবদ্ধ। এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পেতে নৈতিক ও সৎ নেতৃত্ব প্রয়োজন। সাধারণ মানুষের অধিকার এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে দাঁড়িপাল্লার বিজয় এখন সময়ের দাবি।”
​নির্বাচিত হলে মুন্সীগঞ্জ-১ আসনের উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি প্রতিশ্রুতি দেন—এখানে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, দীর্ঘদিনের দাবি গ্যাস লাইন সংযোগ প্রদান এবং প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় আধুনিক অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার করেন তিনি।
​পথসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো. খিদির আব্দুস সালাম ও সেক্রেটারি মো. মজিবুর রহমান, সিরাজদিখান উপজেলা আমীর মাওলানা কবির হোসাইন, সেক্রেটারি মো. ওয়াশিম মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
​সভা শেষে একটি বিশাল প্রচারণা র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সিরাজদিখান বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজদিয়া স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। নির্বাচনী এই প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সাড়া পরিলক্ষিত হয়েছে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park