1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে ৩ দোকানীর অর্থদন্ড!

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২২৯ বার পঠিত

সিরাজদিখানে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে ৩ দোকানীর অর্থদন্ড!

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখান বাজারে দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে মনিটরিং ও ৩ দোকানিকে ৪হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পযর্ন্ত সিরাজদিখান বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় তিনি বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করায় লক্ষণ স্টোরকে ২হাজার টাকা, কালাচাঁন স্টোরকে ১হাজার টাকা ও রানা স্টোরকে ১হাজারসহ ৩টি দোকানিকে মোট ৪হাজার টাকা জরিমানা করা হয়। আসিফ আল আজাদ বলেন, রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখতে আমাদের কড়া তদারকি থাকবে। কোনো ভাবে যাতে বাজার অস্থিতিশীল না হয়,সেই লক্ষে বাজার তদারকি করা হচ্ছে। এছাড়া বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। কোনো ধরনের অনিয়ম যাতে না হয় এবং অসাধু ব্যবসায়ীরা পণ্য নিয়ে কারসাজি করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি পরিদর্শক শাহালম মিয়া, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ ও সিরাজদিখান থানা পুলিশের একটি টিম।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park