1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

গজারিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

গজারিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ

গজারিয়া ( মুন্সীগঞ্জ ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেরুন নেসা উত্তরাকে নির্বাচনী প্রচারণা চালানোর সময় দেশীয় অস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আঁখির ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ বিষয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মেহেরুন নেসা উত্তরা বলেন, জনগণের অনুরোধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নিয়েছি আমি,জনগণ পরিবর্তন চায়। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছি তবে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আঁখি ও তার ভাইয়েরা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। শুক্রবার (২২ মার্চ) দুপুরে আমি ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় ও চরপাথালিয়া গ্রামে প্রচারণা চালাতে গেলে আঁখির ছোট ভাই দুর্জয় সরকার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে আমাকে হুমকি দেয়।বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই। পরবর্তীতে শুক্রবার রাতে গজারিয়া থানায় এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ দায়ের করি।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park