1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে এনজিও সমন্বয় সভা ও নির্বাচন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত ​নিজস্ব প্রতিবেদক, সিরাজদিখান:

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পঠিত

সিরাজদিখানে এনজিও সমন্বয় সভা ও নির্বাচন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক, সিরাজদিখান:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে এনজিও প্রতিনিধিদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার রুম্পা ঘোষ।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের চাবি আপনার হাতে” এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ে এনজিও প্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করতে এবং ভোটার সচেতনতা বৃদ্ধিতে এনজিওগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

​সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আফসানা পারভীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে কর্মরত বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় এনজিওগুলোর মাসিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি নির্বাচনকালীন আচরণবিধি ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park