1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানের রশুনিয়ায় উন্নয়ন সহায়তা তহবিলে আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১১৩ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 41;

সিরাজদিখানের রশুনিয়ায় উন্নয়ন সহায়তা তহবিলে আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সিরাজদিখান:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে একটি নতুন আরসিসি রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রশুনিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে ও উন্নয়ন সহায়তা তহবিল বিবিজি (২য় পর্যায়) খাতের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরের এই প্রকল্পটি ২০২৬-২০২৭ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের আওতায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ‘দানিয়াপাড়া ভুট্টু খানের বাড়ি হতে মসজিদ পর্যন্ত’ রাস্তাটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পাকাকরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট তথ্য বোর্ড অনুযায়ী, ৩২ মিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি নির্মাণে মোট ২ লাখ ৬ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স এস সরকার এন্টারপ্রাইজ, সিরাজদিখান’।
রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু সাইদ-এর সার্বিক তত্ত্বাবধানে এবং ৬নং ওয়ার্ড কমিটির সভাপতি ও ইউপি সদস্য মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রশুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিন হাওলাদার, ওয়ার্ড বিএনপি সভাপতি আলী হোসেন হাওলাদার এবং ইউনিয়ন পরিষদের সচিব আমিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের মধ্যে উল্লেখযোগ্য— ভুট্টু খান, আঃ আজিম খান, জামাল খান, আলম খান, কামাল মেম্বার ও জামাল হাওলাদারসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তাটি আরসিসি করণের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হবে এবং বর্ষা মৌসুমে কাদা-পানির ভোগান্তি থেকে এলাকাবাসী রেহাই পাবেন।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park